একাত্তর বাংলাঃ জামালপুর বিজিবি’র ৩৫ ব্যাটালিয়ন সদস্যরা কুড়িগ্রাম জেলার ভারতীয় সীমান্তবর্তি এলাকা থেকে জালটাকা ও ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে।
গত ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরগয়টা পাড়া এলাকার ১০৫৩নং সীমান্তবর্তি পিলারের কাছে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বালুর গ্রামের আবদুল মজিদের ছেলে মো. সাইদুর রহমান (৩৪) এবং একই উপজেলার কাউনিয়ারচর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. মনছের আলী (৩০)।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ন লেফটেন্যান্ট কর্নেল মো: নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙ্গা বিওপির টহলদল চরগয়টা পাড়ায় অভিযান চালিয়ে দুইজন পাচারকারীকে আটক করে।
এ সময় তাদের কাছে থাকা ৯০টি এক হাজার টাকার নোট, চার পিচ ইয়াবা, দুটি মোবাইল সেট ও বাংলাদেশী ৭৬২ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ন লেফটেন্যান্ট কর্নেল মো: নজরুল ইসলাম।

