একাত্তর বাংলাঃ চতুর্থ ধাপের ১২২ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে (০১ মার্চ) গণভবনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিমসহ মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে রাতে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে চতুর্থ ধাপের ১২২ উপজেলায় আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলা পরিষদগুলোর ভোটগ্রহণ।

