বাগেরহাটে ডাকাতির অভিযোগে আটক ৫

Date:

একাত্তর বাংলাঃ বাগেরহাটের ডাকাতির অভিযোগে ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শনিবার ভোরে জেলার মোরেলগঞ্জ উপজেলার কেয়ার বাজার এলাকা থেকে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত যুবকরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রামের খালেক তালুকদারের ছেলে বাবু (২১) একই গ্রামের আমীর আলী খানের ছেলে আব্দুর রহিম খান(২০), একই উপজেলার পাতাঘাটা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে সাগর (২৫), আলাউদ্দিন হাওলাদারের ছেলে বাবুল(২৪) ও গোলবুনিয়া গ্রামের মজনু হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২৬)।

ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, সিদ কেটে শরণখোলা উপজেলার উপজেলার ধানসাগর গ্রামের ঘের ব্যবসায়ী বুলবুল হাওলাদারের ঘরে প্রবেশ করে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালানোর সময়ে এলাকার লোকজন ধরে ফেলে ওই যুবকদের। আমরা শরণখোলা পুলিশের হাতে যুবকদের সোপর্দ করেছি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বুলবুল বলেন, ‘৫-৬ জনের একদল রাত ২টার দিকে ডাকাতরা ঘরে ঢুকে তাকে অস্ত্রের মুখে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩ লাক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়’।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার বলেন, ব্যবসায়ীর বাড়িতে সিঁধ কেটে স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা চুরির ঘটনায় আমরা ৫ জনকে আটক করেছি। পালিয়ে যাওয়া আরও এক জনকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান