একাত্তর বাংলাঃ কিশোরগঞ্জের ভৈরবে ৩ দিনেও স্বাভাবিক হয়নি ঝড়ের কারণে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের।
গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে প্রচণ্ড ঝড় ও শিলা বৃষ্টিতে ভৈরব পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অসংখ্য গাছপালার ডাল ভেঙে পড়ে। লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কিছু বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এরপর ৩ দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সংযোগ।
এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও হাসপাতালে রোগীদের। দ্রুত বিদ্যুৎ সংযোগ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

