ওআইসি’র সম্মেলন: ভারতকে আমন্ত্রণে পাকিস্তানেীদের বর্জন

Date:

একাত্তর বাংলাঃ ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি)র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানোয় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন বয়কট করেছে পাকিস্তান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার (১ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী সংসদে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে অতিথি করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার ওআইসির ৪৬তম সম্মেলন শুরু হয়েছে। আরও একদিন এই সম্মেলন চলবে। ওই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারে বুধবার (২৭ ফেব্রুয়ারি) একটি আবেদন জানিয়েছিল পাকিস্তান। কিন্তু তারপরও ৪৬তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানো হয়।

পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের পক্ষ থেকে ওআইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল; ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অতিথি না করার ব্যাপারে। কিন্তু তারা জানিয়েছে বিষয়টি তাদের জন্য কঠিন। এই কারণে পাকিস্তান ওই সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওআইসির মহাসচিবের সঙ্গে এ বিষয়ে দু’বার কথা হয়েছে জানিয়ে মাহমুদ কোরেশী বলেন, ‘ভারত ওআইসির সদস্যই নয়। আমি শেখ আবদুল্লাহকে বলেছি, ওআইসির প্রতিষ্ঠা থেকে পাকিস্তানের সহযোগিতা রয়েছে। ভারতকে আমন্ত্রণ জানানোর বিষয়টি আবার ভেবে দেখবেন। তিনি আমাকে জানিয়েছেন, ভারতকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন পুলওয়ামা হামলার ঘটনা ঘটেনি। আমন্ত্রণ জানানোর পর আবার তা ফিরিয়ে নেওয়া আমাদের জন্য কঠিন হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান