একাত্তর বাংলাঃ ভারতীয় পাইলট আটকের পর সদয় হওয়ার জন্য পাকিস্তানের প্রশংসা করেছে চীন। এপি’র বরাতে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
শুক্রবার (১ মার্চ) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র লু কাং বালেন, ‘দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন দুই দেশের মৌলিক স্বার্থ রক্ষা করবে।’
এদিকে লাহোর পৌঁছেছেন উইং কমান্ডার অভিনন্দন। ওয়াগাহ সীমান্তে তাকে মেডিকেল চেকআপ করা হয়েছে বলে জানিয়েছে ডন।
অভিনন্দনকে আকাশপথে ফেরত চেয়েছিল ভারত, মানেনি পাকিস্তান । পাকিস্তানের হাতে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে আকাশপথে দিল্লিতে পাঠানোর আবেদন জানিয়েছিল ভারত। তবে সেই আবেদনে সাড়া দেয়নি পাকিস্তান। বরং সড়ক পথেই তাকে ভারতে পাঠানোর সিদ্ধান্তে অটল থেকে দেশটি।
এদিকে অভিনন্দনকে গ্রহণ করতে ভারতীয় বিমানবাহিনীর সিনিয়র টিম উপস্থিত থাকবেন। দেশটির পাঞ্জাব প্রদেশের অমৃতসরের ডেপুটি কমিশনার শিভ দুলার ঢিলনের বরাতে এখবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

