একাত্তর বাংলাঃ যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০বোতল ফেনসিডিলসহ এক মহিলাকে আটক করেছে।
গতকাল শুক্রবার সকালে খুলনাগামী গড়াই পরিবহনে অভিযান চালিয়ে সেলিনা বিবি(৪০)নামের এক মহিলা যাত্রীর গায়ে বিশেষ ধরণের জ্যাকেট থেকে ৫০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং মাদক বহনকারী সেলিনা বেগমকে আটক করা হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান- নওয়াপাড়া হাইওয়ে থানার ডিউটি কর্মকর্তা এসআই আবুল কালাম ও মাহফুজুর রহমানের বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাসিন্দা আজিবার রহমানের মেয়ে সেলিন বিবিকে গড়াই পরিবহন থেকে ফেনসিডিলসহ আটক করা হয়।
এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

