কিশোরগঞ্জ প্রতিনিধিঃ র্যাব- ১৪ এক বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত বুধবার গভীর রাতে সদর উপজেলার বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে বত্রিশ মেলা বাজার গ্রামের মৃত হাসু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী সুমন (৩০) কে ইয়াবাসহ আটক করে।
তার কাছ থেকে ১৮৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয় বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
র্যাব- ১৪ (সিপিসি- ২) এর কোম্পানী কমান্ডার লেঃ এম শোভন খান জানান, এ ব্যাপারে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

