বড় যুদ্ধ হবে ভারতকে হুমকি পাকিস্তানের

Date:

একাত্তর বাংলাঃ পাকিস্তান সীমান্তে প্রবেশ করে ভারতীয় বিমানবাহিনীর হামলার জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। এমনটি জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ। আগামী ৭২ ঘণ্টা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। ফলে এই সময়ের মধ্যে কী ঘটবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে শেখ রশিদ ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, ভারত যদি শত্রুর চোখে পাকিস্তানের দিকে তাকায় তাহলে ভারতের চোখ তুলে নেয়া হবে।

এই পরিস্থিতিতে পাকিস্তানের ওই মন্ত্রী বলেন, আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি যুদ্ধ হয় তাহলে এটাই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ।’

এদিকে, ভারত-পাকিস্তান হামলা পাল্টা হামলার জেরে ইসলামাবাদ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল।

ইসলামাবাদের এ ঘোষণার পরপর নয়া দিল্লি থেকে ৪৭টি ফ্লাইট বিঘ্নিত হয়। মুম্বাই থেকে ১৬টি ফ্লাইট সময় মতো ছেড়ে যেতে পারেনি।

পাকিস্তানের ওপর দিয়ে যেতে পারছে না ভারতের কোনো বিমানও। এতে বিপাকে পড়েছেন নিয়মিত যাত্রীরা। ভারতে এয়ার কানাডা বাতিল করেছে তাদের সেবা। থাই এয়ারওয়েজ ভারত থেকে ইউরোপে চালানো ফ্লাইটগুলো বন্ধ রেখেছে।

এছাড়া বন্ধ রয়েছে, কাশ্মীরের লেহ, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, পাঞ্জাবের অমৃতসর, দেরাদুনসহ বেশ কয়েকটি বিমানবন্দর। অন্যদিকে লাহোর এয়ারপোর্টের ম্যানেজার জানান, লাহোর, মুলতান, ফয়সালাবাদ, শিয়ালকোট এবং ইসলামাবাদের সব ফ্লাইট বাতিল করেছেন তারা। এমনকি চীনের গুয়াংজু থেকে আসা একটি ফ্লাইটকে ফেরত পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান