একাত্তর বাংলাঃ রাজধানীর ভাষানটেকের জাহঙ্গীর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই বস্তির ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন।
এর আগে বুধবার দিবাগত রাতে ভাষানটেকের জাহাঙ্গীর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে পুড়ে যায় সহস্রাধিক ঘরবাড়ি।ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

