একাত্তর বাংলাঃ এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পর্বের বাছাইয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল।
কৃতি খেলোয়াড় তহুরার হ্যাটট্রিকে ফিলিপিন্সকে ১০-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।
মানডালারথিরি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। শামসুন্নাহারের ক্রসে গোল করেন আঁখি। ১৭ মিনিটে লিড বাড়ায় বাংলার মেয়েরা। মারিয়ার বাড়ানো বলে গোল করেন তহুরা। এক মিনিট পরেই শামসুন্নাহারের গোলে ব্যবধান হয় ৩-০। র্যাঙ্কিংয়ে ফিলিপিন্সের মেয়েরা ৫১ ধাপ এগিয়ে থাকলেও, পুরো ম্যাচেই দাপট ছিলো বাংলাদেশের। ৩৭ মিনিটের মধ্যে আরো দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা।
বিরতিতে যাবার আগে পেনাল্টি থেকে শামসুন্নাহারের গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ্বেও মুহুর্মূহু আক্রমণ করেছে মারিয়া মান্ডার দল। খেলার শেষ বাঁশি বাজার আগে আরো ৪ গোল তুলে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। ১০-০ ব্যবধানের বড় জয় নিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিতের মিশন শুরু করে বাংলাদেশ।

