একাত্তর বাংলাঃ সরকারি বিভিন্ন দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে শেরপুরে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, দুদকের পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট নারায়ন চন্দ্র।
গণশুনানিতে ভূমি অফিস, হিসাবরক্ষণ অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, পল্লীবিদ্যুৎ অফিসসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।
এতে গ্রাহকদের হয়রানি, দালালদের দৌরাত্ম্য ও শিক্ষা অফিসে ঘুষ দুর্নীতির বিষয়গুলো নিষ্পত্তি করা হয়।

