একাত্তর বাংলাঃ প্রাথমিক পর্যায়ে শিক্ষার হার বাড়াতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয় বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ‘বিশ্ব উন্নয়ন রিপোর্ট – ২০১৮’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে দেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষার হার ছিল ৬৬ শতাংশ, ২০১৫ সালে তা দাঁড়িয়েছে ৯১ শতাংশে। পাশাপাশি বলা হয়, অনেক কমসংখ্যক দেশের মধ্যে বাংলাদেশ একটি, যেখানে প্রাথমিক পর্যায়ে শিক্ষা অর্জনের ক্ষেত্রে জেন্ডার সমতা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষা পদ্ধতি আর দারিদ্র্যের জন্য অনেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণের আগেই ঝড়ে পড়ে। এজন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দেন বিশ্বব্যাংক বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর বব সাউম। পাশাপাশি শিক্ষার মান ও শিক্ষাক্ষেত্রে পরিবেশের উন্নয়নের তাগিদ দেন তিনি।

