বিশ্ববিদ্যালয় অর্ন্তভূক্তির দাবিতে কলেজ গেটে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

Date:

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসাবে অর্ন্তভূক্তি করণের দাবিতে মঙ্গলবার সকালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

এ সময় তারা কলেজের প্রধান ফটক,প্রশাসনিক ভবনসহ সকল রুমে তালা ঝুলিয়ে দেয়। ফলে কলেজটির সকল দাপ্তরিক কাজ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে,মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষাসহ সকল কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসে এসে জড়ো হয়।

পরে ওইস্থান থেকে বিক্ষোভ মিছিলসহকারে ক্যাম্পাস প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। সে সময় এক সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা ফাইম হাসান, জাহিদ হাসান, মিনহাজুল আবেদীন, লুবন্নান মাহফুজ মিশুক ও মাহফুজা আক্তার প্রমুখ।

মিছিল শেষে তারা কলেজের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনসহ সকলস্থানে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি মানা না হলে আগামী তৃতীয় বর্ষের ফাইনাল সেমিষ্টারের পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রাখবে বলে তারা হুশিয়ারী উচ্চারন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ,কলেজে যোগ্যতা সম্পর্ন কোন শিক্ষক নেই। গ্রাম-গঞ্জের পশুপালন চিকিৎসক দিয়ে তাদের অধ্যায়নরত ৬টি ব্যাচের ৩৬০ শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।

অধ্যায়রত শিক্ষার্থীদের ভাতা দেওয়ার কথা থাকলেও তা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে কলেজটি যে প্রজেক্টের টাকা দিয়ে চলছিল সেটি এখন বন্ধ হয়ে গেছে।

কলেজের কর্মকর্তা-কর্মচারীরা ৪/৫ মাস ধরে বেতন পায় না। এতে শিক্ষকদের ক্লাস নেওয়ার গুরুত্ব কমে গেছে। তাছাড়া কলেজের পড়াশুনা শেষ করলেও কলেজ থেকে তাদের অধ্যায়নরত সাবজেক্টের সার্টিফিকেট দিতে পারে না। সেই জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসাবে অর্ন্তভূক্তির দাবি করে আসছে এবং স্থানীয় জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ সকল পর্যায়ে স্মারকলিপিও প্রদান করেছে।

এই বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভূক্তি থাকলে সকল সমস্যা সমাধান হবে বলে তারা মনে করেন। এব্যাপারে ভেটেরিনারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অমলেন্দু ঘোষ শিক্ষার্থীদের বিক্ষোভ ও তালা ঝুলানোর ঘটনাটি স্বীকার করে জানান, বিষয়টি আমি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তারা যে সিন্ধান্ত নেয়। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান