একাত্তর বাংলাঃ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে মহেশখালীতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ হোসেন ইব্রাহীম, বড় মহেশখালীর সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ শরীফ বাদশা, উপজেলা যুবলীগর সভাপতি সাজেদুল করিম, ইরফান উল্লাহ, ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান মৌলভী জহির উদ্দিন, কৃষকলীগের আবু ছালেহ, মোঃ শরীফ, মাহাবুবুল আলম, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, গিয়াস উদ্দিন, জাফর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক কালারমছড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনুয়ারা বেগম, শাপলাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মহিলা মেম্বার ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা কাজল। ২৬ ফেব্রুয়ারী বিকাল ৫ টার মধ্যে মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন-৫ম, এর ঘোষিত তপশীল অনুযায়ী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সহকারী রিটার্ণিং অফিসার, মহেশখালী জুলকারনাঈম এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে দলীয় পদে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহীম নৌকা প্রতীকের মনোনয়ন পেলেও আওয়ামী লীগের সমর্থিত আরো কয়েকজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন উন্মুক্ত থাকায় উপজেলা পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শাহ নেওয়াজ কামাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, মোঃ শরীফ, মাহাবুব আলম। নিবার্চনে অংশগ্রহণ করতে স্থানীয় সরকারের যে কোন পদে পদাদিকার থাকলে এবারে তপশীলে ঘোষিত নির্বাচনে মনোনয় পত্র দাখিল করার পূর্বে তাকে স্ব-পদ থেকে পদত্যাগ করার বিধান থাকলেও মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে চলতি দায়িত্বে থাকা জনপ্রতিনিধি পদত্যাগ না করে মনোনয়পত্র দাখিল করেছেন জানা গেছে।

