একাত্তর বাংলাঃ নিউজিল্যান্ডের কন্ডিশনে বাড়তি সুবিধা পাবে পেসাররা। তবে, অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে, পেসাররা যদি লাইন-লেন্থ বজায় রেখে বল করতে পারে তাহলে টেস্ট সিরিজে ভালো করবে বাংলাদেশ- এমন মন্তব্য করেছেন টাইগার পেসার এবাদত হোসেন।
অভিষেকের অপেক্ষায় থাকা এবাদত একাদশে ভাল করার ব্যাপারে আশাবাদী।
এবাদত হোসেন বলেন, আমি এক ওভারের সুযোগ পেয়েছি এই এক ওভারে আমি চেষ্টা করেছি লাইন-লেন্থ বজায় রাখতে পারি। এতদিন যা প্র্যাকটিস করেছি তা প্রয়োগ করতে।

