কিশোরগঞ্জ প্রতিনিধি: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৮২ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫৭ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করবেন।
কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ০৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৩ জন, তাড়াইল উপজেলায় চেয়ারম্যান পদে ০৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৯ জন, করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ০৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৬ জন, হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ০৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০২ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৪ জন, কটিয়াদী উপজেলায় চেয়ারম্যান পদে ০৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৩ জন, পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ০২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৯ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৬ জন, ভৈরব উপজেলায় চেয়ারম্যান পদে ০৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৩ জন, নিকলী উপজেলায় চেয়ারম্যান পদে ০৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৬ জন, ইটনা উপজেলায় চেয়ারম্যান পদে ০৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০২ জন, মিঠামইন উপজেলায় চেয়ারম্যান পদে ০২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৩ জন, অষ্টগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ০৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৩ জন, বাজিতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ০৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৯ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৪ জন ও কুলিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে ০৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ০৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ০৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই করা হবে।

