একাত্তর বাংলাঃ নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ী সহ ৭জনকে গ্রেফতার করেছে।
অভিযানগুলো পরিচালনা করেন-থানার এসআই গৌর চন্দ্র সাহা, এএসআই আশিকুর রহমান ও এএসআই দিদারুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যণÍ ওই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একশ গ্রাম গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, পলতী গ্রামের আনোয়ার হোসেন (২৭), দক্ষিন রাজারামপুর গ্রামের জেবল হক (৫৩), বালিয়াকান্দি গ্রামের ্আমির হোসেন (৩৫), বীরকোট গ্রামের এমাম হোনে (২৪) ও পৌরসভা বিন্নাগুনি গ্রামের মোঃ নিজাম উদ্দিন (৩৭)। এ্ছাড়াও নারী শিশু নির্যাতন মামলায় গোরকাটা গ্রামের গোলাম হোসেন (৩৫) ফেনীর দাগন ভূঁইয়া উপজেলার ইয়াকুবপুর গ্রামের ইসমাইল হোসেন (২৫), এ সময় পুলিশ, তাদের নিকট থেকে ১২পিস ইয়াবা ও একশ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেফতারকৃতদের দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

