কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৩৯তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০১৯ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ-আল-মাসউদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার কামাল, সাইদুল হক শেখর, জাতীয় কুস্তি প্রশিক্ষক মোঃ ফারুক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কোহিনূর আফজল, সহ-সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সদস্য খালেদা ইসলাম ও জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।
সভায় বিভিন্ন প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলার সাফল্য তুলে ধরেন। তাছাড়া জাতীয়ভাবে প্রথম আলো কর্তৃক পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদকে পুরস্কার দেয়া হয় ও আগামী ১ মার্চ অনুষ্ঠিতব্য চুয়াডাঙ্গায় আঞ্চলিক পর্যায়ে জাতীয় ক্রীকেট চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।

