উৎপল মহন্তঃ আনুষ্ঠানিক ভাবে বকশীগঞ্জ পৌরসভার দায়িত্বভার গ্রহন করেছেন নির্বাচিত মেয়র নজরুল ইসলাম সওদাগর। সোমবার বকশীগঞ্জ পৌরসভা কার্যালযে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বকশীগঞ্জের প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগরের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি ) সাঈদা পারভীন।
দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
পৌর প্রশাসক সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম,হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া,ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,অধ্যক্ষ বজলুল করিম তালুকদার ও শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমূখ।
এ সময় মহিলা কাউন্সিলর রহিমা বেগম,বেবী বেগম,বিউটি বেগম,কাউন্সিলর ফরহাদুজ্জামান ফোটা,মিজানুর রহমান,আক্তার হোসেন,শাহীনুর রহমান,কামরুজ্জামান সুজন,আবুল কালাম আজাদ, হাছিবুর রহমান,আবদুল্লাহ ও হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

