একাত্তর বাংলাঃ বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়ন, বিমান নিরাপত্তা ও বিমান পরিবহন খাতের সনদ দেয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী কানাডা।
রোববার (২৪ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফনটেইনের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে একথা জানানো হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক, যা আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকটসহ দুই পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

