একাত্তর বাংলাঃ আশুলিয়ায় ভাঙ্গারী দোকানীর বিরুদ্ধে এক ব্যক্তির গাড়ী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্র জানায়, আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার বাসিন্ধা আনোয়ার হোসেন বেশ কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।
এসময় তার ব্যবহৃত প্যারাডো গাড়ীটি বিকল হয়ে পড়লে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের পাশে ছয় তলা এলাকায় তার গাড়ীটি রেখে দেয়। পরে গত কয়েক দিন আগে পাশের ভাঙ্গারী দোকানী একরাম ওই ব্যক্তির গাড়িটি চুরি করে নিয়ে এসে কেটে টুকরো করে ফেলে।
এদিকে রবিবার দুপুরে আনোয়ার হোসেন তার গাড়ী না পেয়ে খোজ শুরু করলে ভাঙ্গারী দোকানে ওই গাড়ীর কাটা অংশ দেখতে পায়।
পরে এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়ীর অংশ ওই দোকানে খুজে পায়।
ভুক্তভোগী আনোয়ার হোসেন অভিযোগ করে আরো বলেন, তিনি বেশ কয়েকবছর আগে গাড়িটি ক্রয় করার পর থেকে ব্যবহার করে আসছিলেন। সড়ক দুর্ঘটনার পর গাড়ীটি বিকল হওয়ায় রুপায়ন মাঠের পাশে রেখে দেয়। সেখান থেকে ভাঙ্গারী ভাঙ্গারী দোকানী একরাম তার গাড়ীটি চুরি করে নিয়ে কেটে ফেলেছে।
তিনি ওই দোকানে গেলে উল্টো ভাঙ্গারী দোকানী তার উপর হামলা চালিয়ে তাকে মারধর করেও বলে অভিযোগ করেন।
স্থানীয় সোহেলসহ একাধীক লোকজন অভিযোগ করে বলেন, ভাঙ্গারী দোকানী একরাম বিভিন্ন চোরাই ব্যবসার সাথে সম্পৃক্ত। এছাড়াও ওই দোকানী চোরাই গাড়ী নিয়ে এসে বিক্রি করে বলেও অভিযোগ করেন একাধীক স্থানীয়রা।
তবে সরেজমিনে ওই দেকানে গেলে সেখানে গাড়ীর কাটা কিছু অংশ দেখতে পাওয়া যায়। দেকানের মালিক একরামকে না পাওয়া গেলে তারা বাবা গাড়ীটি কেটে ফেলার কথা স্বাীকার করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) ফজিকুল বলেন, তিনি ঘটনাস্থলে পৌছে গাাড়ী চুরির সত্যতা পেয়েছেন। এছাড়াও ভাঙ্গারী ব্যবসায়ীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

