একাত্তর বাংলাঃ শেরপুরে প্রকাশ্যে ধুমপানের অপরাধে ৫জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে শেরপুর ডিসি উদ্যানে বই মেলা চলাকালে প্রকাশ্যে ধুমপানের অপরাধে ২জনকে এবং ডিসি গেইটে প্রকাশ্যে ধুমপানের অপরাধে আরো ৩জনকে বিভিন্ন অংকের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের তথ্যমতে, আজ বিকেলে প্রকাশ্যে ধুমপান করে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ৭ ধারা ভঙ্গের কারণে মোট ৫জনকে সর্বোচ্চ ৩০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন, সহকারী কমিশনার নিরুপমা রায় এবং সহকারী কমিশনার মাহামুদুল হাসান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত চলাকালে ধুমপানের ক্ষতিকর প্রভাব, প্রকাশ্যে ধুমপান না করার জন্য আহবান এবং প্রকাশ্যে ধুমপানের অপরাধে শাস্তির ব্যপারে উপস্থিত সকলকে অবহিত করা হয়।

