কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী ৪০ প্রহার ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন শেষ হয়েছে।
গতকাল রবিবার শ্রী শ্রী কালীবাড়ীর নাট মন্দিরে অনুষ্ঠিত হরিনাম সংকীর্ত্তন উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ এর মধ্য দিয়ে নামযজ্ঞ শুরু হয়।
এতে ৫ দিন ব্যাপী পঞ্চগড়ের শ্রী গৌর নিত্যানন্দ সম্প্রদায়, দিনাজপুরের দ্বাদশ গোপাল সম্প্রদায়, ফুলপুরের মানবকল্যাণ সম্প্রদায়, ধোবাউড়ার মথুরাবাসী সম্প্রদায়, নেত্রকোনার বিজয়কৃষ্ণ সম্প্রদায় ও কিশোরগঞ্জের গোপীনাথ সম্প্রদায় নামসুধা সংকীর্ত্তন পরিবেশন করেন। সকালে নগর কীর্ত্তন, মহন্তভোগের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

