কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা

Date:

একাত্তর বাংলাঃ পুলওয়ামায় সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান তুমুল উত্তেজনার মধ্যেই কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। দু’দেশের সেনাদের গুলি বর্ষণের কারণে সরিয়ে নেয়া হয়েছে সীমান্তের বাসিন্দাদের।

এ-অবস্থায় পাকিস্তানকে সময় মতো সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের ক্ষমতাসীনরা। আক্রান্ত হলে ইসলামাবাদের পক্ষ থেকেও নয়া দিল্লিকে দেখে নেয়ার পাল্টা হুমকি এসেছে। এর মধ্যে থমথমে কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, তবে ভারত সরকারই কাশ্মীরীদের হেনস্থা করছে বলে অভিযোগ স্থানীয়দের।

জম্মু- কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে যখন ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, ঠিক সেসময় কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা সেক্টরে দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিয়ন্ত্রণরেখার কাছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হঠাৎই হামলা চালায় পাকিস্তানী সেনারা। পরে ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দেয়। মধ্যরাত পর্যন্ত হামলা-পাল্টা হামলা চলে বলে জানায়, স্থানীয় গণমাধ্যমগুলো।

একই ঘটনা কাশ্মীরের পুঞ্চ সেক্টরেও। সেখানেও দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর মিলেছে। এ অবস্থায় দুই দেশের সীমান্ত থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। পরিস্থিতি পর্যালোচনায় নয়া দিল্লিতে দফায় দফায় বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, কাশ্মীর জুড়ে নামানো হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। চলছে ব্যাপক ধরপাকড়।

এ অবস্থায় কাশ্মিরীদের অধিকার সুরক্ষায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। ভারত সরকার সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পাকিস্তানের করাচিতেও ভারতের কাশ্মিরবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়।

গত ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ সদস্য নিহতের ঘটনার পর ভারতের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার কন্ট্রোল রুমে শনিবার বিমান হাইজ্যাকের হুমকি দিয়ে ফোন আসলে এ সতর্কতা জারি করা হয়। পুলওয়ামা হামলার মূল হোতা মাসুদ আজহার এর আগে কন্দহর বিমান হাইজ্যাকের ঘটনায় জড়িত থাকায় নতুন সতর্কতা জারি করেছে মোদি প্রশাসন।

এদিকে, সতর্ক ভারত দ্রুতই পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন বিজেপি’র সভাপতি অমিত শাহ। উত্তরপ্রদেশে এক জনসভায় অমিত এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, নরেন্দ্র মোদি’র সরকার জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। স্বাধীনতার পর অন্যরা যা পারেনি, বিজেপি তা করে দেখিয়েছে। আমরা গত পাঁচ বছরে শত্রুর গুলির জবাব গুলিতে দিয়েছি, কূটনীতির মাধ্যমে দিয়েছি, সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে দিয়েছি।

পাল্টা বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কারাম জাভেদ বাজওয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত কোনো হামলা চালালে তা হবে দুঃসাহসিক কাজ। যেকোনো পরিস্থিতিতেই নয়া দিল্লিকে ইসলামাবাদ কঠোর জবাব দিতে পারবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া, ভারত যৌথ নদীর গতিপথ পরিবর্তন করলে পাকিস্তানের জন্য তা উদ্বেগের বিষয় নয় বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সন্ত্রাসীদের হাতে যাতে অর্থ না পৌঁছয়, সেই লক্ষ্যে কাজ করা ফিনানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে সতর্ক করেছে। ফ্রান্সের প্যারিসে অবস্থিত সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, আগামী অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদীদের অর্থের জোগান বন্ধ না করতে পারলে ইসলামাবাদকে কালো তালিকায় ফেলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান