ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচনে শীর্ষে রয়েছে মাহবুব

Date:

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের প্রার্থীদের মধ্যে তৃণমূলে প্রথম সারিতে রয়েছেন আওয়ামী পরিবারের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য রাজপথের তুখোর ছাত্র নেতা মাহবুবুর রহমান মাহবুব।

আওয়ামীলীগ সহ ভ্রাতৃপ্রতীন সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজনীতিতে তাঁকে মাহবুবকে ঘিরে নেতাকর্মী সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে এক গণজোয়ার।

ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের মধ্যে চাওয়া-পাওয়া ও নেতৃত্ব নিয়ে মতবিরোধ থাকলেও নেতৃত্ব জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন মাহবুবুর রহমান মাহবুব। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মাঝে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে মাহবুবুর রহমান মাহবুবকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আপামর জনগণ।

এসব নেতাকর্মীদের একটাই প্রাণের দাবি মাহবুবুর রহমান মাহবুব এর মতো কর্মীবান্ধব, হেভিওয়েট, ত্যাগী নিবেদিত ব্যাক্তি এবং রাজনৈতিক নেতাকে আওয়ামীলীগ থেকে দলীয় চেয়ারম্যান মনোনীত করলে তিনি বিপুল জনসমর্থনে নৌকা প্রতীক বিজয়ী করবে।

তিনি এ উপজেলাকে একটি মাদক মুক্ত শিক্ষা নগরী আধুনিক উপজেলা উপহার হিসেবে গড়ে তোলবে।

ছাত্র জীবন থেকে শুরু করে বর্তমানে আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বলিষ্ট নেতৃত্ব দিয়ে আসছেন। বিগত চার দলীয় জোট জামাত বি.এনপির ক্ষমতায় থাকা অবস্থায রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মামলার আসামি হয়ে দিন পার করেন।

সারা বাংলাদেশের ন্যায় উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে মাহবুব অনেক পরিশ্রম ত্যাগ স্বীকার করেন। তার কাছে যার যার সমস্যা সে ব্যক্তিই সরাসরি কথা বলার সুযোগ পায়। তিনি রাজনৈতিক, সামাজিক বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে এবং সাধ্যমত সমাধান করার চেষ্টা করে। তাকে উপজেলা স্বর্ব স্তরের লোকজন মাহবুব ভাই হিসেবে চিনে এবং ডাকে।

মাহবুবুর রহমান মাহবুব প্রতিনিধিকে বলেন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমাদের পরিবারকে আওয়ামী পরিবার হিসেবে জানে উপজেলাবাসী।

তিনি বলেন রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ঈশ^রগঞ্জ উপজেলা থেকে দু বারের নির্বাচিত সাবেক এম.পি জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তারের দিক নির্দেশনায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি ক্ষমতায় থেকে ঈশ^রগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন। সে লক্ষে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি ঈশ^রগঞ্জ উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলব।

উল্লেখ্য যে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) হাজী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক (দুলাল) ভূইয়া, ঈশ^রগঞ্জ সরকারি কলেজের সাবেক জি.এস বাহারুল আলম মজনু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান