কিশোরগঞ্জ রেলস্টেশনে টিকেট কালোবাজীদের দৌরাত্ম

Date:

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশনের টিকিট কালেবাজারীদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্টেশনের আশপাশের লোকজনসহ মহিলা এমনকি শিশুরাও অর্থের লোভে উৎসাহিত হয়ে এ পেশায় জড়িয়ে যাচ্ছে। বাদ যাচ্ছে না স্টেশনে কর্মরত রেলের নিরাপত্তা বাহিনী পুলিশ ও রেলের কর্মকর্তা-কর্মচারীগণ।

বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে ও রেলওয়ে স্টেশন জামে মসজিদের মোয়াজ্জিন থেকে শুরু করে স্টেশন প্ল্যাটফর্মের ভিতর বাহিরের দোকানপাটগুলোতেও চলছে টিকিট কালোবাজারীদের এর রমরমা ব্যবসা। টিকিট কাউন্টারের ভেতরের চিত্র আরো ভয়াবহ।

প্রতিদিন ভোরে কাউন্টারের ভেতরের কলাপসিবল গেইট খোলার সাথে সাথেই মূল অফিসেই ঢুকে যায় ১৫/২০ জন টিকিট কালোবাজারী। কলাপসিবল গেইট খুলতে দেরি হলে তাদের সাথে থাকা দ্বি-নকল চাবি দিয়েই গেইট খুলে ঢুকে যায় কালোবাজারীরা।

কাউন্টারের কর্মরত কাউন্টার মাস্টার কাউন্টার খোলার আগেই এসব কালোবাজারীদের জন্যে আলাদাভাবে টিকেট কেটে চড়ামূল্যে কালোবাজারীদের হাতে পৌঁছে দেয়। অথচ কাউন্টারের সামনে সাধারণ যাত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও প্রত্যাশিত টিকেট পাচ্ছেন না।

কাউন্টার খোলার সাথে সাথেই লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ যাত্রীদের ১০/১২ জন টিকিট পেলেও পরক্ষণেই টিকেট শেষ বলে জানানো হয়। পরেই হতাশাগ্রস্থ সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে দৌঁড়ায় টিকিট কালোবাজারীদের নিকট ধন্যা দেয়। সেখানেও ভোগান্তিতে পড়তে হয় আরো।

১২৫ টাকার শোভন টিকিটগুলো বিক্রি হয় ২৫০-৩০০ টাকায়, ১৫০ টাকার শোভন চেয়ার টিকিট বিক্রি হয় ৩৫০-৪০০ টাকায়। ঈদ বা পার্বনে এর দাম আরো বেশী। সাধারণ যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কিশোরগঞ্জ রেল স্টেশনে কর্মরত জিআরপি পুলিশের নাকের ডগায় টিকিট কালোবাজারীরা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওলে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান