কিশোরগঞ্জ প্রতিনিধি: সঞ্চয় সমৃদ্ধির সোপান শিরোনামে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে সঞ্চয় সপ্তাহ উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জ কালেক্টরেট থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সঞ্চয় অফিসে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমান উল্লাহ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ.এন.এম মাহবুবুর রহমান, বিআরডিবির’র অবসরপ্রাপ্ত পরিচালক এ্যাড. মোঃ নিজাম উদ্দিন, সঞ্চয় অফিসার মমিনুর রহমান প্রমুখ।

