একাত্তর বাংলাঃ এডিসি ম্যানেজার এবং এডিসি সিনিয়র এক্সিকিউটিভ পদ দুটিতে লোকবল নিয়োগ দেবে ডাচ বাংলা ব্যাংক।
ব্যাংকের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এডিসি ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীর স্নাতকোত্তর পর্যন্ত ন্যুনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ এর নিচে। কোন ব্যাংক বা আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান, এনজিও, সরকারি অফিস বা কোন স্বীকৃত প্রতিষ্ঠানে কমপক্ষে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এডিসি সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য প্রার্থীর স্নাতকোত্তর পর্যন্ত ন্যুনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বয়স হতে হবে ৩৩ এর নিচে। কোন ব্যাংক বা আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান, এনজিও, সরকারি অফিস বা কোন স্বীকৃত প্রতিষ্ঠানে কমপক্ষে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করার শেষ তারিখ ১৬ মার্চ। প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
এডিসি ম্যানেজার পদে প্রারম্ভিক ভাতা ১৭০০০-১৯০০০ টাকা। এডিসি সিনিয়র এক্সিকিউটিভ পদে প্রারম্ভিক বেতন হবে ১৫২৫০-১৭২৫০ টাকা।

