একাত্তর বাংলাঃ রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।
পুতিন বলেন, ঢাকায় এক আগুনে বহু লোকের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সঙ্গে এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

