একাত্তর বাংলাঃ ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ ।
অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে, একুশের প্রথম প্রহরে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পু্লিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম বার ।
এ সময় উপস্থিত ছিলেন সদর সার্কেল আল-আমিন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ইন্টেলিজেন্স অফিসার ইনচার্জ মুশফিকুর রহিম, ১নং পুলিশ ফাড়ি’র ইনচার্জ চাঁদ মিয়াসহ ময়মনসিংহ জেলা পুলিশের সকল অফিসার ও সংগীয় ফোর্স।

