একাত্তর বাংলাঃ একটি জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের প্রতিক। জাতীয় পতাকার মাধ্যমে জানা যায়, ঐ দেশের ইতিহাস-ঐতিহ্য। এই নিশানের জন্য জাতীয় ত্যাগ-তিতীক্ষার ইতিহাস। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারি ছুটির নির্দেশ অমান্য করাসহ জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে এ্যাগ্রোটেক ইন্টারনেশনাল লিঃ কোম্পানির বিরুদ্ধে।
ময়মনসিংহ সদরের সাহেব কাচারী বাজার সংলগ্ন এই কোম্পানি জাতীয় পতাকা অবমাননা করে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপেক্ষা করেছে।
বিভিন্ন সূত্রে জানা যায় ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ২১ শে ফেব্রুয়ারি, শ্রমিক দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসকে অবমাননা করে প্রতি বছরের ন্যায় এবারও এগ্রোটেক ইন্টারনেশনাল কোম্পানি যথারীতি তাদের কার্যক্রম চালু রেখেছে।
অভিযোগের প্রেক্ষিতে ২১ শে ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায়, নিদৃষ্ট সময় পেরিয়ে গেলেও ঐ প্রতিষ্ঠানে কোন পতাকা টানানো হয়নি। উপরোন্ত শ্রমিকদের দেয়া হয়নি কোন ছুটি। ছুটির দিনেও কাজ করতে আসা শ্রমিকদের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ। যান্ত্রিক জীবন থেকে সাময়িক মুক্তির জন্য কর্মজীবিদের সরকার নির্ধারিত যে ছুটি রয়েছে তার কোনটাই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মানেন না। অথচ ছুটি পাওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। চাকরী হারানোর ভয়ে এদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না।
স্থানীয় সুশীল সমাজ জানান, এরা জাতীয় পতাকা অবমাননাসহ নানা ধরণের অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠানের ভিতরে গত এক বছরে কর্তৃপক্ষের গাফিলতিতে মদ্যপান, বয়লার বিস্ফোরণ এবং গাড়ি দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হলেও রহস্যজনক কারণে এরা পার পেয়ে যায়।
জাতীয় পতাকা অবমাননা এবং দূর্ঘটনায় শ্রমিক মৃত্যুর বিষয়ে এগ্রোটেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে গেটে দায়িত্বরত দারোয়ান জানান, এই প্রতিষ্ঠানের ভিতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিষেধ। তাই এই বিষয়ে কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

