একাত্তর বাংলাঃ সোশ্যাল মিডিয়ায় ‘অসামাজিক ভিডিও’ আপলোডের বিষয়ে ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের (সিটিসি) কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিটিসি’র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি তার চ্যানেলে আপলোডকৃত ‘অভদ্র প্রেম’ শিরোনামের মিউজিক ভিডিও আপলোডের তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
নাজমুল জানান, সালমান মুক্তাদিরের কাছে ইউটিউব ও ফেসবুকে অশ্লীল এবং অসামাজিক ভিডিও আপলোডের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের ৬ তারিখ সালমান দ্য ব্রাউন ফিস নামের চ্যানেলে অভদ্র প্রেমের টিজার আপলোড করেন সালমান। ফেব্রুয়ারির ৯ তারিখ ওই ভিডিও আপলোডের আগে ‘ফার্স্ট লুক’ও আপলোড করেন তিনি।
ওইদিনই রাত ১১টা ৫৯ মিনিটে ইউটিউবে আসে অভদ্র প্রেম। এরপর থেকে ‘ঝড়ের গতিতে’ কমতে থাকে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা। তখন ১৩ লক্ষাধিক সাবস্ক্রাইবার থাকলেও মাত্র সপ্তাহের ব্যবধানেই তা নেমে এসেছে ১১ লাখের নীচে।

