একাত্তর বাংলাঃ তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের আট হাজার কোটি টাকার ঋণ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘সিডস ফর দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে একথা জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
বঙ্গবন্ধু হাইটেক সিটিতে শিগগিরই সাত লাখ ল্যাপটপ উৎপাদনের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, আমার কাছে বিশ্ব ব্যাংকের অফার আছে এক বিলিয়নের প্রকল্প নিয়ে, গত একবছর ধরে ঘুরে বেড়াইতেছে। আমি বলেছি তোমার টাকা আমার দরকার নাই। আমি আমার নিজের টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করবো।
এই সাহসী জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি, সেটাই এখন বড় বিষয়।

