ইমক্যাব নির্বাচনে সভাপতি পদে বাসুদেব, সম্পাদক পদে হলেন সবুজ নির্বাচিত

Date:

একাত্তর বাংলাঃ বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান, কলকাতা) সভাপতি, রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা, আগরতলা) সাধারণ সম্পাদক এবং ও শাহিদুল হাসান খোকন (ইন্ডিয়া টু ডে) যুগ্ম -সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাহী কমিটির ১১টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক হারুন হাবীব ও সদস্য খায়রুজ্জামান কামাল সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা, কলকাতা) সহ-সভাপতি , কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ, কলকাতা/গুয়াহাটি), সাংগঠনিক সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই) এবং নির্বাহী সদস্য আনিসুর রহমান (পিটিআই), আমিনুল হক ভূঁইয়া (এই সময়, কলকাতা), লায়েকুজ্জামান (দৈনিক দিন দর্পণ, কলকাতা), রাজিব খান (জি আকাশ মিডিয়া) ও আবু আলী (দৈনিক জাগরণ, আগরতলা)।

এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দীপ আজাদ (টাইমস নাউ টিভি) পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য থাকবেন।

প্রসঙ্গত, ইমক্যাব নির্বাচনের (২০১৯-’২০) ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ১৭ ফেব্রুয়ারি। গত ১২ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

দ্বি-বার্ষিক সাধারণ সভা

ইমক্যাব-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে সকাল সাড়ে ১১টায় হবে এ সভা। সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক দীপ আজাদ সকল সদস্যকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান