উন্মুক্ত করা হচ্ছে শিল্প কারখানায় গ্যাসের সংযোগ

Date:

একাত্তর বাংলাঃ  শিল্প কারখানায় উন্মুক্ত করা হচ্ছে গ্যাসের সংযোগ। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এটি করা সম্ভব হলে, বিলুপ্ত হবে গ্যাস সংযোগ অনুমোদনের দায়িত্বে থাকা উচ্চতর কমিটি।

নীতিমালার আলোকে আবেদন করলেই সপ্তাহের মধ্যেই শিল্প মালিকরা পাবেন গ্যাস সংযোগ। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাড়তি গতি পাবে শিল্পখাত।

গেলো বছরের শেষ দিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি যুগে প্রবেশ করেছে দেশের জ্বালানি খাত। বর্তমানে দৈনিক প্রায় চার’শ পঞ্চাশ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় সঞ্চালন গ্রিডে। যদিও লক্ষ্যমাত্রা ছিলো এক হাজার ঘনফুট।

দেশজ গ্যাসের উৎপাদন স্বল্পতায় গত দশ বছরে শিল্প প্রতিষ্ঠানে সংযোগ প্রদানে স্থিতাবস্থা রয়েছে। বিদেশ থেকে আমদানি করা এলএনজি’র ভরসায় শিল্পে গেলো ২-৩ বছর থেকে বন্ধ থাকা গ্যাস সংযোগের সুযোগ খুলছে ক্রমেই। তবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটির হাত ধরে সংযোগ পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর।

২০২১ সালের আগেই মধ্যম আয়ের অর্থনীতির কাতারে দেশকে নিয়ে যেতে ঘটাতে হবে শিল্পের প্রসার। আর তাই, এ খাতে গ্যাস সংযোগ সহজীকরণে সরকার মনোযোগি বলে জানালেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ইন্ডাস্ট্রিতে এখন আর কোনো কমিটি নয়, সরাসরি আবেদন করলেই যত দ্রুত সম্ভব গ্যাস লাইন দেওয়া উচিত।’ শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে চায় সরকার, তাই এ ক্ষেত্রে মূল্য আরো বাড়বে বলেও জানান নসরুল হামিদ।

এদিকে, সরকারের এ উদ্যোগে আশাবাদী দেশের ব্যবসায়ী মহল। তাদের দাবি, শিগগিরই কার্যকর করা উচিত নতুন গ্যাস সংযোগ নীতিমালা। বিজিএমই সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘কমিটি যত কমে আসবে কাজের অগ্রগতি তত বাড়বে।’

যতো দ্রুত সম্ভব, বিদ্যুৎ ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে চায় জ্বালানি বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান