র‌্যাবের গোয়েন্দা জালে আটক প্রতারক

Date:

একাত্তর বাংলাঃ দুর্নীতির ফাইল গায়েব ও তথ্য গোপন করার ব্যবস্থা করা হবে, এমন তথ্য দিয়ে প্রতিনিয়ত প্রতারণা করতেন তিনি। তবে শেষমেশ ধরা পড়েছেন র‌্যাবের গোয়েন্দা জালে।

দুদক থেকে গত ১২ ফেব্রুয়ারি র‌্যাব মহাপরিচালক বরাবর পাঠানো একটি পত্রে দুদক জানায়, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি দফতরে ফোন করে দুর্নীতির মামলা দায়ের ও মামলার তদন্ত চলছে মর্মে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

এরপর র‌্যাব সদর দফতরের নির্দেশে বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে র‌্যাব-২। তদন্তের সত্যতার ভিত্তিতে প্রতারক রাজু মিয়াকে গতকাল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অধীন গোদনাইলের একটি বাড়ি থেকে আটক করা হয়।

আটক রাজু মিয়া (২৮) গাইবান্ধা সদরের কুটিপাড়ার আজগর আলীর ছেলে। আটককালে রাজু মিয়ার কাছ থেকে চারটি মোবাইলফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া রেজিস্ট্রেশনকৃত ১২টি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, দীর্ঘদিন যাবৎ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের কাছে ফোন করে দুর্নীতির মামলা রুজু হবে বা মামলার তদন্ত চলছে-মর্মে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় ও হয়রানি করে আসছিলেন।

সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা কাঙ্ক্ষিত টাকা প্রদান করলে দুর্নীতির মামলার ফাইল খারিজ বা নথিভুক্ত করে দেয়ার আশ্বাস দেন। এভাবে রাজু মিয়া দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেন।

প্রতারকচক্রের অপর সদস্যদের আটক করতে র‌্যাব চেষ্টা অব্যাহত রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান