একাত্তর বাংলাঃ ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন রাজধানীর নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
তিনি জানান, সাবেক ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী স্বপ্না ও গৃহকর্মী সরবারহকারীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বিকাল ৩টায় নিউমার্কেট থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি আতিকুর।
গত রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজার মরদেহ করে পুলিশ।
পরে মাহফুজার স্বামী ইসমত কাদির গামা বাসার দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নাকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। মাহফুজার গ্রামের বাড়ি গোপালগঞ্জ।
২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

