একাত্তর বাংলাঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে মাঠে নামছে বাংলাদেশ। এরই মধ্যে নেপিয়ারে থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে মাশরাফি বাহিনী।
ওয়ানডে সিরিজ বাঁচাতে হলে এই জয়ের বিকল্প পথ নেই টাইগারদের সামনে।
বাংলাদেশ সময় কাল ভোর ৪টার দিকে শুরু হবে ম্যাচটি। নেপিয়ারের মতো ক্রাইষ্টচার্চেও বিমান পথে না গিয়ে সড়ক পথে গেছেন অধিনায়ক মাশরাফি ও তামিম ইকবাল।
মূলত নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ বিমানগুলো আকারে ছোট। আর বাতাসের বেগ বেশি থাকে। তাই সড়ক পথে যাত্রা করেন ম্যাশ ও তামিম।
যদিও, দলের বাকি ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সবাই বিমান যোগে ক্রাইস্টচার্চে পৌঁছান। সিরিজের প্রথম ওয়ানডেতে কোন প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। এবার সেই অতীত ভুলে ঘুরে দাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।
২০শে ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ডানেডিনে।

