উসাইন বোল্টের ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ডের ভাঙবে শিশু ইনগ্রাম

Date:

একাত্তর বাংলাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাত বছর বয়সী শিশু ইনগ্রাম ইতোমধ্যেই সাড়া ফেলেছে বিশ্বব্যাপী। মাত্র ১৩ দশমিক ৪৮ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করে আলোড়ন সৃষ্টি করেছে সে। মাত্র সাত বছর বয়সী ইনগ্রাম এই অসাধ্য সাধনের পর থেকে তাকে ডাকা হচ্ছে ‘ব্লেজ’ (অগ্নিশিখা) নামে। ব্লেজের স্বপ্নটাও জানা দরকার পাঠকের। তার স্বপ্ন একদিন সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্টের ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ডের ভাঙবে সে।

২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকসে ৯ দশমিক ৫৮ টাইমিংয়ে এই বিশ্ব রেকর্ড গড়েছিলেন বোল্ট। কিন্তু রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। তাই এই মার্কিন শিশুও একদিন নতুন রেকর্ড তৈরি করবে এমনটাই বিশ্বাস তার নিকটজনদের বিশেষ করে তার বাবার।

বাবা রুদলফে ইনগ্রাম বিবিসিকে বলেন, ‘সে বিশ্বের দ্রুততম শিশু। কারণ এ বয়সেই খুব দ্রুত দৌড়াতে পারে সে। আমার ছেলে বলে বলছি না, আসলেই সে এত দ্রুত দৌড় শুরু করতে এবং থামতে পারে যে অবাক হতে হয়। অন্য কারো পক্ষে এত কম বয়সে এত দ্রুত দৌড়ানো অসম্ভব।’

এখন ইনগ্রামের চেষ্টা হচ্ছে আরো কম সময়ে ১শ মিটার স্প্রিন্ট শেষ করা। আর এজন্য নিজের সঙ্গেই প্রতিযোগিতা করতে হচ্ছে এই শিশুকে। কারণ তার যে কোনো প্রতিযোগীই নেই! এত অল্প বয়সের আর কেউ তো এত জোরে ছুটতে পারে না।

তার বাবা আরো জানান, তার ছেলে দৌড়ানো আর ফুটবল দুটোকেই সমান ভালোবাসে। তাই সে যদি উসাইন বোল্টের মত দৌড়বিদ না হয়ে ক্রিস্টিয়ানা রোনালদোর মতো ফুটবলার হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সবকিছুর আগে তার একমাত্র ইচ্ছা হলো বোল্টের রেকর্ড ভেঙে দেয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান