একাত্তর বাংলাঃ বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে তৃতীয় দফা অভিযানের তৃতীয় দিনে বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বুড়িগঙ্গা পাড়ের হাজারিবাগ ও বসিলা এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
বিআইডব্লিউটিএ জানায়, গত ৮ দিনের অভিযানে প্রায় দেড় হাজার অবৈধ বাড়ি ও কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
আগামীতেও নদী দখলমুক্ত করতে কাজ চালিয়ে যাবেন তারা। এর আগে প্রথম দফায় ২৯ জানুয়ারি উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি।

