একাত্তর বাংলাঃ ভারতের বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি দেখার সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানালেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।। কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের যোগ দিতে এসে বৃহস্পতিবার দুপুরে কলকাতা বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তথ্যমন্ত্রী হিসাবে প্রথম কলকাতায় আসাটা খুব ভালো লাগছে। তাছাড়া বাঙালিদের জন্য কলকাতা শহর একটা বিশেষ তাৎপর্যও বহন করে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বেসরকারি চ্যানেল গুলো প্রদর্শনের আইনত কোনও বাধা নেই। কিন্তু প্রক্রিয়াজনিত কিছু জটিলতা রয়েছে। সেটা কেটে যাবে শিগগির।
তিন এ বিষয়ে ভারতের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন বলে স্বীকার করেন। বলেন, আলোচনা চলছে। খুব শিগগিরএই একটা চুক্তি হতে বলে আশা করছি। এর ফলে বিটিভি ভারতে দেখার সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে অন্য চ্যানেল গুলোও দেখা যাবে।
শুক্রবার নন্দন ২ প্রেক্ষাগৃহে দ্বিতীয় বছরের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সূচনা করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চার দিনের এই চলচ্চিত্র উৎসবে মোট ২৩ টি পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র দেখানো হবে। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এবং কলকাতার বাংলাদেশ উপদূতাবাস যৌথভাবে এই চলচ্চিত্র উৎসবের আয়েজন করেছে।

