একাত্তর বাংলাঃ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া।
আগুন নিয়ন্ত্রণে আনতে এরইমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

