একাত্তর বাংলাঃ রংপুরের পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ মণ্ডলকে প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন তারা।
এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া নুর মোহাম্মদ মন্ডল একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন।
দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে তাকে মনোনয়ন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর আগে তারা দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

