একাত্তর বাংলাঃ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কৃষি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রোববার (১০ ফেব্রুয়ারি) নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘কৃষি এবং বাণিজ্য আন্তঃসম্পর্কিত। আমরা যদি একটার সাথে অন্যটার কাজ সমান্তরালভাবে না করতে পারি তবে আমরা পিছিয়ে থাকবো।।
এ সময় তিনি বলেন, আমাদেরকে সমন্বিতভাবে পাশাপাশি চলতে হবে। কৃষি ব্যহত হলে বাণিজ্য ব্যহত হবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা চলে যাবে।

