একাত্তর বাংলাঃ আজ সোমবার (১১ ফেব্রুয়ারি)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনকে কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
ভাগ্যরেখা অনুযায়ী যে বিষয়গুলো সম্পর্কে বেশি নজর দিতে বলা হয়েছে এবং যেসব বিষয় এড়িয়ে চলতে বলা হয়েছে সেগুলো একটু খেয়াল করে চললে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল মিলবে বলে জানাচ্ছে শাস্ত্র। চলুন জেনে নেয়া যাক ভাগ্যরেখা আজ আপনার সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করছে।
মেষ : অনেক দিনের পুরনো অশান্তি আবার ঘুরে আসতে পারে। দরকারি আলোচনা দুপুরের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। কারও প্রতি অপ্রীতিকর ব্যবহার না দেখানোই শ্রেয়।
বৃষ : আজ শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আপনার কোনও আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবে। কর্মস্থানে খুব বিচক্ষণতার সঙ্গে কর্মী নিয়োগ করুন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আজ কোনও সুসংবাদ আসতে পারে।
মিথুন : বিদেশ যাওয়ার ব্যাপারে চিন্তা। সহকর্মীর সঙ্গে ভাল ব্যবহারে কাজের উন্নতি। চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে। প্রেমের জন্য কিছু খরচ বৃদ্ধি। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। শরীরে যন্ত্রণা বাড়তে পারে।
কর্কট : বিলাসিতা বৃদ্ধি জন্য অযথা খরচ হতে পারে। ব্যবসার জন্য নতুন কোনও পরিকল্পনা। আর্থিক ব্যাপারে সমস্যা নিয়ে চিন্তা। স্ত্রীর জন্য কোনও কাজের ব্যবস্থা হতে পারে।
সিংহ : সঠিক কোনও বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। সন্তানদের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সদুপায়ে আয় বৃদ্ধির চিন্তা ভাবনা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে।
কন্যা : অনেক দিনের পুরনো কোনও কাজ নিয়ে চিন্তা। বেশি তর্ক-বিতর্ক আজ বিপদে ফেলতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে কোনও সাহায্য পাবেন না আজ। বাড়িতে অনেক অতিথি আসার সম্ভাবনা।
তুলা : সন্তানদের নিয়ে চিন্তা। আজ কর্মে আলস্য থাকায় সংসারে অশান্তি হতে পারে। সাধু সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা থাকবে। আশেপাশের পরিবেশ অনুকূল থাকবে।
বৃশ্চিক : আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে গিয়ে বাধা পড়ার সম্ভাবনা। গুরুসেবা করুন, ভাল ফল পাবেন। বাড়তি কোনও খরচ থেকে সাবধান।
ধনু : বাড়িতে অতিথি সমাবেশ। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, ঝঞ্ঝাট হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেম প্রণয়ে আঘাত আসতে পারে। স্ত্রীর সঙ্গে অশান্তি এড়িয়ে চলুন। সন্তানকে সাবধানে রাখুন।
মকর : আজ ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়। অধৈর্য হলে কর্মে ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় নিয়ে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে।
কুম্ভ : সন্তানের দিক থেকে কোনও ভাল খবর আসতে পারে। কোনও চিন্তা সারাদিন আপনাকে ব্যস্ত রাখবে। পড়াশোনায় অমনোযোগী ভাব দেখা দেবে। সংসারে শান্তি বজায় থাকবে। ডাক্তারের ব্যাপারে খরচ বাড়তে পারে।
মীন : পছন্দ মতো স্থানে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন। আজ আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধু স্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন।

