একাত্তর বাংলাঃ আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী লিফলেট বিতরণের সময় রাজধানীর ধানমন্ডি ও মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পাঁচজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন স্থানে র্যাবের অভিযান চলছিলো বলে জানান তিনি।
পরে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল, ল্যাপটপ, বইসহ বিভিন্ন ধরনের লিফলেট উদ্ধার করে র্যাব।

