একাত্তর বাংলাঃ ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার নারগুনা ইউনিয়নের কহরপাড়া এলাকার নিজ বাসা থেকে লিপা আক্তারের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ৭ বছর আগে একই এলাকার ইউসুফ আলীর সাথে লিপার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেয় নিহতের পরিবার। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে।

