একাত্তর বাংলাঃ সুনামগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জগন্নাথপুরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ডিগারকান্দি এলাকায় ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মনাফ আলী (৪৫) নামে এক কৃষক মারা যান।
একই সময় বজ্রপাতে মিরপুর উপজেলায় নিজ বাড়ির সামনে সুহেল মিয়া (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ‘দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বুধবার সকালে কাচির ভাঙ্গা হাওরের পাকা ধান কাটাতে যান জালু মিয়া। বেলা ১২টার দিকে প্রচণ্ড ঝড় ও বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
এসময় তার সঙ্গে থাকা লোকজন থাকে ২০শয্যা বিশিষ্ট কৈতক হাসপাতালে ভর্তি করেন। দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তিনি মারা গেছেন বলে কৈতক হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন।’
এদিকে জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি আব্দুল্লাহপুর গ্রামের আদরিছ মিয়ার ছেলে সুহেল মিয়া নিজ বাড়ির আঙ্গিনায় বেলা ১২টার দিকে দাড়িয়ে ছিলেন।
এসময় সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি আব্দুল্লাহপুর গ্রামের আদরিছ মিয়ার ছেলে সুহেল মিয়া (২৩) নিজ বাড়ির আঙ্গিনায় বেলা ১২টার দিকে দাড়িয়ে ছিলেন। এসময় সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

