একাত্তর বাংলাঃ রাজধানীর কাওরানবাজারে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে নেয়া হয়েছে লাইফ সাপোর্টে।
রাজীবের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান তিতুমীর কলেজের পক্ষ থেকে।
গেল বুধবার দু বাসের রেষারেষিতে আটকে যায় তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের ডান হাত। দুই বাসের চাপে বিচ্ছিন্ন হয়ে যায় রাজিবের হাতটি।
এর পরে উচ্চ আদালত এক রায়ে ঘাতক দুই বাস মালিককে আদেশ দেন রাজীবের চিকিৎসা ব্যয় বহন করার। একই সঙ্গে রাজীবকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবেনা তাও জানতে চেয়েছেন আদালত।
বুধবারের হাইকোর্টের আদেশে,যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান আইন কেন কঠোরভাবে প্রয়োগ করা হবে না জানতে চাওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, বেপরোয়া এবং অদক্ষ চালকদের চালকে শাস্তির আওতায় আনা গেলে কমবে এমন দুর্ঘটনা।
এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। রাজিবের হাত হারানোর ঘটনায় আটক করা হয়েছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই চালককে আট করা হয়েছে। জব্দ করা হয়েছে দুই বাসকে।

